চীনের সাংহাইয়ে ‘আরচ্যারী ওয়ার্ল্ড কাপ ২০২৬, স্টেজ–২’ এর ২য় দিনে কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের ঐশ্বর্য্য রহমান ১৪৫–১৪৪ স্কোরে কাজাখস্তানের দিলমুখমেত মুসাকে পরাজিত করে ১/১৬ এর খেলায় উন্নীত হন। ১/২৪ এর খেলায় বাংলাদেশের বন্যা আক্তার ১৪১–১৪৪ স্কোরে চাইনিজ তাইপের আই–জু হুয়াংর নিকট এবং তানিয়া রীমা ১৪১–১৪৭ স্কোরে আমেরিকার কাইলি গার্নির নিকট পরাজিত হন। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ১/১২ খেলায় বাংলাদেশ ২৩১–২২৭ স্কোরে সিঙ্গাপুরকে হারিয়ে ১/৮ খেলায় উন্নীত হয়। ১/৮ খেলায় বাংলাদেশ ২২৯–২৩৪ স্কোরে ফ্রান্সের নিকট পরাজিত হয়। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে ১/৮ খেলায় বাংলাদেশ ২৩০–২২৯ স্কোরে চায়নাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২২৪–২৩৪ স্কোরে আমেরিকার নিকট পরাজিত হয়। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে ২১৬০ স্কোরের মধ্যে বাংলাদেশ ১৯৮৯ স্কোর করে ২০টি দলের মধ্যে ৯ম, রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশ ১৮১৬ স্কোর করে ১৫টি দলের মধ্যে ১৫তম এবং রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ১৪৪০ স্কোরের মধ্যে বাংলাদেশ (আব্দুর রহমান আলিফ ও নাসরিন আক্তার) ১৩০০ স্কোর করে ২৬টি দলের মধ্যে ১৩তম হয়।













