পাহাড় থেকে পা পিছলে ঝিরিতে

বান্দরবানে একজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৩৩ পূর্বাহ্ণ

 

 

 

বান্দরবানের বাকিছড়ায় পাহাড়ের ঢালু পথ থেকে পড়ে মেমং মারমা (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি রোয়াংছড়ি উপজেলায়।

আইন–শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়ায় পাহাড়ের ঢালু পথে পায়ে হেঁটে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন মেমং মারমা। এ সময় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যাওয়া পথ থেকে পা পিছলে ঝিরিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার উপ–পরিদর্শক কারিমুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ‘নিদ্রাহীনতায় বাঁচতে পারলাম না’
পরবর্তী নিবন্ধশিশু ধর্ষণ মামলায় চার্জ গঠন