পারভেজ ইমনের ঝড়ো ইনিংসে টানা দ্বিতীয় জয় লাহোরের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৫:১৬ পূর্বাহ্ণ

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলাদেশ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তার ৩৩ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংসের সুবাদে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইমনের দল পাকিস্তানের লাহোর কালান্দার্স ৩৮ রানে হারিয়েছে আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ডেজার্ট ভাইপার্সকে। প্রথম ম্যাচে লাহোর ১৬ রানে হারিয়েছিল তারা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল পার্থ স্কচার্সকে। ম্যাচে ৯ বল খেলে মাত্র ৩ রান করেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় আগের রাতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লাহোর। ৩৭ রানের সূচনার পর দলীয় ৪৯ রানে তৃতীয় উইকেট হারায় লাহোর। চতুর্থ উইকেটে ফারহান ইউসুফের সাথে ২৯ বলে ৪৪ যোগ করে লাহোরকে ভালো অবস্থায় নেন ইমন। দলীয় ৯৩ রানে ইউসুফ ফেরার পর পঞ্চম উইকেটে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলকে নিয়ে ৪২ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাহোরকে বড় সংগ্রহ এনে দেন ইমন। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় লাহোর। ৩টি করে চারছক্কায় ৩৩ বলে অনবদ্য ৪৭ রান করেন ইমন। ২৩ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলার পথে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান ব্রেসওয়েল। ২২ রান করেন ইউসাফ। জবাবে ৫২ বলে ৭০ রানের সূচনা করে ডেজার্ট। এরপর ৬৮ রানে ৯ উইকেট পতনে হার বরণ করে নেয় তারা। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানে থামে ডেজার্টের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন আন্দ্রেস গাউস। লাহোরের উসামা মির ২৩ রানে ৪ উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধবিসিবির কোচ নিয়োগ পরীক্ষা ২১৮ জনের মধ্যে পাস মাত্র ২০
পরবর্তী নিবন্ধচিলির ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা