পানিবন্দি মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ

| মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

চকবাজার ওয়ার্ড বিএনপি : ১৬নং চকবাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে সামপ্রতিক অতিভারী বর্ষণে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এসময় তিনি বলেন, অতিভারী বৃষ্টিতে গেল এক সপ্তাহ ধরে চট্টগ্রাম নগরসহ বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই দুর্যোগে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকার জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করতে হবে। কোনো অসহায় পরিবার যেন প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবাইকে আন্তরিকভাবে নজর রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, নেয়াজ মোহাম্মদ খান এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা।

উপস্থিত ছিলেন মনজুর আলম, সদস্য সচিব জাহেদুল আলম, এম. হালিম বাবলু, আনিসুন জামান সায়মন, নুরুল আলম শিপু, মো. বখতেয়ার, নুরুল আজিম, সিরাজুল ইসলাম, নুরুল হাসান টিপু, মাসুদ রেজা চৌধুরী, আলমগীর, ওসমান, জসিম, হিরু, আমির মাহমুদ খসরু রাজু, আলী হায়দার রানা, ইমন প্রমুখ। কর্মসূচিতে পানিবন্দি ও অসহায় পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

টেরীবাজার ব্যবসায়ী সমিতি : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার অসহায় বন্যার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে টেরীবাজার ব্যবসায়ী সমিতি। সমিতির উদ্যোগে গতকাল সোমবার সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে প্রায় ১ হাজারেরও অধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় বক্তারা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে টেরীবাজার ব্যবসায়ী সমিতি সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সকলকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ত্রাণ বিতরণ কার্যক্রমে টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপদেষ্টা হাজী রফিকুল আলম, সিনিয়র সহসভাপতি মোঃ নাছির উদ্দিন চৌধুরী, মো. গোলাম নবী, মুহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ মহি উদ্দিন, এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, অধ্যক্ষ এমরানুল হক সাইয়েদ, মো. ইব্রাহিম পারভেজ, মামুনুর রশিদ, মুহাম্মদ দিদারুল আলম, মো. নাছির উদ্দিন,মামুনুর রশিদ প্রমুখ।

রাউজান ৬ নম্বর ওয়ার্ড : রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না। গতকাল সোমবার এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুর শুক্কুর, শাহাজান তালুকদার, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, হাসান বাহাদুর, শাহাদাত মির্জা, মিজান উদ্দিন রিপন, সাইফুদ্দিন রুবেল, রহমত উল্লাহ, রহিম কোম্পানি, রবিউল হোসেন, সায়মন, রিফাত, বিমল দাস, মোহাম্মদ রাসেল, জিকু দাস, হাজী মনসব মিয়া, দোস্ত মোহাম্মদ, মাহবুব, আজাদ হোসেন প্রমুখ।

সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন : প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বন্যাকবলিত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে উত্তর সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের মাঝিরপাড়া এবং ২ নম্বর ওয়ার্ডের বৈতরণী এলাকার পানিবিন্দ মানুষের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব উপহারসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজিব জাফর চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন মো. সুজন মিয়া, জাফর আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের প্রভাষক মো. মিলন মিয়া, কাহগড়িয়া ইউনিয়ন যুবদলের কর্মী আজম আলমগীরসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রবাসী ঐক্য পরিষদ : বোয়ালখালী উপজেলার শ্রীপুরখরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১২ জুলাই জ্যৈষ্ঠপুরা প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে এলাকার ২ শত ক্ষতিগ্রস্ত পরিবারে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক বকুল, ক্বারী নুরুচ্ছাফা, মো.এরশাদ সওদাগর, প্রাবাসী মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ পারভেজ, আব্দুর লতিফ, নাজিম উদ্দীন, ইমরান হোসেন, ফারুক আজম, জাবেদ হোসেন, মোহাম্মদ সুমন, মো. দিদার, আমান উল্লাহ, মো. রাহাত প্রমুখ।

ইসলামিক ফ্রন্ট : ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় ত্রান টিমের উদ্যোগে গত ১২ জুলাই বাঁশখালীর পানিবন্দি মানুষের মাঝে ২য় দফায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। এ ত্রাণ কার্যক্রমের আওতায় প্রায় ৩ শতাধিক পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এতে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। ইসলামিক ফ্রন্ট শিল্পবানিজ্য বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা সভাপতি মীর মোহাম্মদ আবু বকরের নেতৃত্বাধীন ত্রাণ টিমে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবদুল মালেক আশরাফী, মুহাম্মদ মহিউদ্দিন, জাহাঙ্গীর আলম আলকাদেরী, গাজী মোজাম্মেল হক কাদেরী, আবদুল্লাহ রেজা, অধ্যাপক কাজী সুলতান আহমদ, কাজী আহসানুল আলম, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, মাওলানা মোহাম্মদ মনসুর আলম, গাজী সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ শিহাব উদ্দীন প্রমুখ। ত্রাণ বিতরণ পরবর্তী স্থানীয়দের উদ্দেশ্যে মীর মোহাম্মদ আবু বকর বলেছেন, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন এখনো বন্যার পানিতে ভাসছে। রান্না বান্না করতে না পারায় অনেকেই অভুক্ত থেকে নানাবিধ রোগ বালাইকে আলিঙ্গন করছে। বাঁশখালীতে যেসব ত্রান যাচ্ছে, তা অপেক্ষাকৃত অপ্রতুল। তাই অবিলম্বে সরকারকে অসহায়দের পাশে দাঁড়ানোসহ বিত্তবানদের প্রতিও তিনি বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। উল্লেখ্য, ইসলামিক ফ্রন্টের অপর একটি কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে আনোয়ারার রায়পুরে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধপ্রয়োগমুখী গবেষণার ওপর গুরুত্বারোপ