এলার্জি খুব টিকটিকির
জ্বরে ভোগে কেঁপে,
ভুল করেও খেয়ে নিলে
গাছে পাকা পেঁপে।
পাকা পেঁপে পাখি খায়
তৃপ্তি ভরান ঠোঁটে,
হিংসাই হয় টিকটিকির
ভাল্লাগে না মোটে!
খুব বেশি গোমড়া মুখে
চায় এদিক–সেদিক,
নিরীহ চোখে টিকটিকি
বলে উঠে টিকটিক।
হাফিজুর রহমান | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ
