নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ সাতকানিয়া গড়ে তোলার প্রত্যয়ে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যেগে এ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির কামাল উদ্দিন, প্রকৌশলী সবুজ কুমার দে, মো. নাজিম উদ্দিন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি শহীদুল ইসলাম বাবর, পৌর যুবদলের আহ্বায়ক এস এম জাহিদ ও সদস্য সচিব মো. শাহজাহান। প্রধান অতিথি বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি নাগরিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার অংশ। একটি সুন্দর, স্বাস্থ্যসম্মত ও নান্দনিক সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।









