পরলোকে সাংবাদিক শিশির বড়ুয়া

| শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

প্রবীণ আলোকচিত্র সাংবাদিক শিশির বড়ুয়া বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ১০টায় নিজ বাড়ি পটিয়ার বাথুয়া গ্রামে শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াতের বড় ছেলে অয়ন বড়ুয়া জানান, গতকাল শুক্রবার বিকাল ৩টায় অনিত্য সভা শেষে স্থানীয় বৌদ্ধ শ্মশানে তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, শিশির বড়ুয়া ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সাল থেকে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নয়াবাংলা, ডেইলি লাইফ, কমার্শিয়াল টাইমস, দৈনিক ঈশান, দৈনিক ইত্তেফাক, রয়টার্স (খণ্ডকালীন) এবং ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের দুর্লভ ছবি নিয়ে তিনি একাধিকবার প্রদর্শনী করেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাইয়ের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধহৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হক চৌধুরীর ইন্তেকাল