পবিত্র দরসুল হাদিস মাহফিল প্রস্তুতি কমিটির সভা

| শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

পবিত্র দরসুল হাদিস মাহফিল প্রস্তুতি কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় মোমিন রোডস্থ সালমা ভবন সংস্থার কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ ছৈয়দ মাওলানা আবু ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির সচিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তাহেরী, মাওলানা আবদুন্নবী হক্কানী, ডাঃ হাসমত আলী তাহেরী, মুহাম্মদ আলী আজগর খান, মাওলানা কাজী শফিউল আজম, মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ হারিছ উদ্দিন দৌলতী, মুহাম্মদ ইলিয়াস খান ইমু, মাওলানা নুরুল আলম, শাহজাদা মঈনউদ্দীন সঞ্জরী, মুহাম্মদ আনিসুর রহমান ও আবদুল মালেক রিজভী প্রমুখ। সভায় আগামী ১৫ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম এলজিইডি মিলনায়তনে পবিত্র ১৪তম দরসুল হাদিস মাহফিল সফল করার জন্য ধর্মানুরাগী মানুষের উদাত্ত আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘সর্বত্র নারী উন্নয়ন নীতিমালার সঠিক বাস্তবায়ন হোক
পরবর্তী নিবন্ধপরিবেশের ভারসাম্য রক্ষায় প্রিমিয়ার ইউনিভার্সিটিতে গাছের চারা বিতরণ