পদুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ’ পরিবারের মাঝে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ত্রাণ সহায়তা

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

মানবতার সেবায়, বন্যার্তদের পাশে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই সিএসআর এর আওতায় আল –আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি পদুয়া শাখার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

গত ১৬ আগস্ট পদুয়া শাখায় আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান। সভাপতিত্ব করেন আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি পদুয়া শাখার ম্যানেজার আশরাফ হোসেন খান। সঞ্চালনায় ছিলেন অপারেশন ম্যানেজার ফরিদুল আলম। বক্তব্য দেন, পদুয়া শাখার গ্রাহক ও সমাজ সেবক নুরুল ইসলাম সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব প্রাক্তন সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, ব্যবসায়ী নুরুল আমিন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে বক্তব্য দেন রোমানা আকতার।

সভায় বক্তারা বলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি প্রতিটা দুর্যোগ দরিদ্র পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা দিয়ে,থাকে। তারই ধারাবাহিকতায় এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ সহায়তা প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতেও তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে বক্তারা অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম তরুণ প্রজন্মের জন্য গণতন্ত্রের পাঠশালা
পরবর্তী নিবন্ধএমপি আবু সুফিয়ান এমপির সাথে কর আইনজীবী ঐক্য পরিষদের মতবিনিময়