পটিয়ায় ১৮ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হামিদ গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

পটিয়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আব্দুল হামিদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা বাদামতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল হামিদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের সাঁইদাইর মাইজপাড়া এলাকার মৃত এখলাছ মিয়ার ছেলে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেপ্তার আব্দুল হামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় প্রবাসী সিরাজুল হত্যা মামলায় শ্যালক ও সৎ ছেলে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমহেশখালীর সালাউদ্দিন নগরীতে গ্রেপ্তার