পটিয়া প্রতিনিধি : পটিয়ায় ৮টি ইভেন্টের নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি ফারহানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দীপেন কান্তি দে, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, সাবেক ফুটবলার নাছির উদ্দিন, বোরহান উদ্দিন, মো. আবুল কালাম বাবুল। উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক সাংবাদিক শফিউল আজম, আবদুল বারেক, মো. হাফিজুর রহমান, হাবিবুর রহমান রিপন, মো. মো. বাবলু, মিজানুর রহমান, মিজানুর রহমান, আল রায়হান চৌধুরী সোহেল, মফিজুর রহমান, মো. আবদুল খালেক প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০টায় পটিয়া ক্লাব হলে দাবা ও ব্যাডমিন্টন বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় পটিয়া জিমনেশিয়ামে মার্শাল আট বাছাই, উপজেলা পরিষদ পুকুরে সাঁতার বাছাই, দুপুর ২টায় পটিয়া আদর্শ স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতার বাঁছাই অনুষ্ঠিত হয়।













