পটিয়ার দক্ষিণ আশিয়ায় শাহাদাতে কারবালা মাহফিল

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার দক্ষিণ আশিয়ায় ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে দক্ষিণ আশিয়া গাউছিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

মাহফিলে শাহাদাতে কারবালা পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবু তালেব মঈনীর (মা.জি..) সভাপতিত্বে আলোচনা পেশ করেন আল্লামা আবুল আসাদ জোবাইর রজভী (মা.জি..), মুফতি মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর (মা.জি..), মাওলানা মুহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী (মা.জি..), মাওলানা খোরশেদ রেজা কাদেরী ও মাওলানা রাশেদুল ইসলাম কাদেরী। শাহাদাতে কারবালা পরিচালনা পরিষদের মহাসচিব নুরুল আমিন টিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন মজিদী (মা.জি..)। বিশেষ মেহমান ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এম. সাইফুদ্দীন, মুহাম্মদ আলী হোসাইন, মুহাম্মদ নুর করিম চৌধুরী, মুহাম্মদ আজিজুল হক, প্যানেল চেয়ারম্যান ফয়েজ আহমদ, ইউপি সদস্য আরিফ উদ্দীন বাবু, মাহফিলের উপদেষ্টা মুহাম্মদ আলম চৌধুরী, জসিম উদ্দীন, মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, ডা. মুহাম্মদ আবদুল হক, পরিচালনা পরিষদের কোচেয়ারম্যান আবুল কাশেম বয়ানী, তছকির সওদাগর, কাজী মুহাম্মদ নেজামুল হক, জয়নাল আবেদীন, আবদুল মান্নান, আবদুল করিম, মুহাম্মদ মুছা, যুগ্ম মহাসচিব সাহাবউদ্দীন বাবু, আবদুল মুবিন, মোহাম্মদ শরিফ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ইবনসহ অনেকে। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করা হয় এবং আগত মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ
পরবর্তী নিবন্ধমমতা’র বিশেষ সাধারণ সভা