পটিয়াস্থ চাটরা ছনহরা সার্বজনীন শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দিরে ২ দিনব্যাপী শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের মন্দির প্রতিষ্ঠার ২য় বর্ষ পূর্তি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ধর্মসভা অনুষ্ঠিত হয়। উক্ত ধর্মসভায় উদ্বোধক ছিলেন প্রকৌশলী লিটন দাশ শর্ম্মা। প্রধান বক্তা ছিলেন ছনহরা সার্বজনীন কালি বাড়ি পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট রণজিৎ কুমার মিত্র। অতিথি ছিলেন দেবব্রত দে বাপ্পী, অধ্যাপক সুধীর দাশ, সুব্রত কানুনগো, সুচিত্রা গুহ টুম্পা, সুমন দেব, সুরজিত সেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বজনীন শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাশ। স্বাগত বক্তব্য রাখেন সর্বজনীন শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দির পরিচালনা পরিষদের প্রধান উন্নয়ন সমন্বয়ক ম্যাঙ্মি গোর্কী শীল টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু বিভু শীল, সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল দত্ত ও সুমিত ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।












