নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সেমিনারে সাইফুল আজম আল-আজহারী

| বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:১৩ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সুফিজম অ্যান্ড স্পিরিচুয়াালিটি সোসাইটির উদ্যোগে ‘মাওলিদ এর নুর থেকে কারবালার আত্নত্যাগ : ঈমান, নেতৃত্ব, নৈতিকতা, আত্মিক পুনর্জাগরণের চিরন্তন শিক্ষা’ শীর্ষক সেমিনার সোসাইটির চিফ অ্যাডভাইজার ফার্মেসি বিভাগের শিক্ষক মো. আরমানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী মিয়া, রেজিস্ট্রার ইনচার্জ ড. এস.এম শোয়েভ।

অনুষ্ঠানে কী নোট স্পিকার ছিলেন নর্থ আমেরিকান মুসলিম এলায়েন্সের সভাপতি, যুক্তরাষ্ট্রের স্টামফোর্ড রহমাতুল্লিলআলআমিন জামে মসজিদের খতিব সাইফুল আজম আলআজহারী। অতিথি ছিলেন শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী।

ইংরেজি বিভাগের ছাত্র মো. তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহারিয়ার, প্রক্টর ইনচার্জ ড. মো. সিরাজ মিয়া, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ইয়াসির সিলমী প্রমূখ।

প্রধান অতিথি বলেন, আমরা ধর্ম পালন করছি ঠিক কিন্তু ধর্মের যে মূল্যাবাধ আমরা সেটা যেন এখন অনেকটা হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামীন এই ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্মের মর্যাদা প্রদান করেছেন আর আমাদের নবী করিম (সা.) কে বলেছেন তার প্রিয় হাবীব। মানবতার কল্যাণের মাধ্যমে প্রিয় রসূল ইসলামকে মানবতার ধর্ম হিসেবে পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত করেছেন। মহানবী (সা.) এর জীবনী নিয়ে অনেকেই গবেষণা করেছেন এবং প্রত্যেকেই তাকে শ্রেষ্ঠ মানব হিসেবে আখ্যায়িত করেছেন। আমাদের সকলের উচিৎ মানুষ হিসেবে ধর্ম পালনের পাশাপাশি নবী করিম (সা.) এর আদর্শকে ধারণ করে মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করা।

অনুষ্ঠানে কী নোট স্পিকার শায়েখ সাইফুল আজম আলআজহারী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসার গুরুত্ব্ব, আহলে বাইতের আত্মত্যাগ ও চিরন্তন আদর্শ, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন করে ও গবেষণায় সক্রিয় অংশগ্রহণ এবং আত্মিক চর্চার মাধ্যমে নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

এছাড়া সুফিজম অ্যান্ড স্পিরিচুয়াালিটি সোসাইটি এ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা সালাউদ্দিন কাদের ওয়াহিদ প্রথম, কাজী মুহাম্মদ আমীমুল ইহসান দ্বিতীয়, তাইফ সাদিয়া তৃতীয় এবং মানকাবাত প্রতিযোগিতায় আলাহী মজনুর ওসামা প্রথম, নাজনীন আক্তার কেয়া দ্বিতীয় স্থান লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ত্রাণসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধব্যবসায়ীদের নিরাপত্তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি