ফটিকছড়ি রোসাংগিরী লালির বাপের বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মোস্তফা কামালের পিতা মুহাম্মদ নুরুল ইসলাম (৮৫) গতকাল বুধবার দুপুর ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজে জানাজা ঐদিন বাদে আসর পূর্ব ফরহাদাবাদ বায়তুল মিনার জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। নুরুল ইসলামের ইন্তেকালে লালির বাপের বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. মুহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাস্টার সরওয়ার উদ্দিন প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।











