রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি, ৭নং বেতাগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজমুল হক চৌধুরী (৮৫) গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। নজমুল হক চৌধুরীর নামাজে জানাজা গতকাল বুধবার বিকাল ৪টায় বেতাগী চম্বাতলী আল্লামা হাফেজ শাহ বজলুর রহমান (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। নজমুল হক চৌধুরীর ইন্তেকালে বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী প্রমুখ গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।











