নুরুল আবছার চৌধুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:১৯ পূর্বাহ্ণ

রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারার শিলাইগড়ায় মরহুমের কবর জেয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরাানখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম নুরুল আবছার চৌধুরী দেশের আন্দোলনসংগ্রামে সম্পৃক্ত ছিলেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা, আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ, ডায়াবেটিক সমিতি, মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধমীরসরাই নাগরিক কমিটির মতবিনিময় সভা আজ