প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়ার ইন্তেকাল

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:১৯ পূর্বাহ্ণ

প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া গতকাল রাতে রামপুরাস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত জটিলতায় মারা গেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। খবর বাসসের।

একজন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মুন্সীগঞ্জে জন্মগ্রহণকারী শাহজাহান মিয়া অসুস্থ হয়ে সমপ্রতি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেন।

পূর্ববর্তী নিবন্ধনজমুল হক বাচ্চু
পরবর্তী নিবন্ধনুরুল আবছার চৌধুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ