জয় দিয়ে ইতোমধ্যে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। আজ গ্রুপ–১–এ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে টাইগ্রেসরা। অসিদের হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে চোখ রাখতে চায় বাংলাদেশ। লিডসে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বার্মিংহামে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ।












