নাজিরহাট-খাগড়াছড়ি সড়কের পাশে নির্মাণসামগ্রী, দুজনকে অর্থদণ্ড

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২৬ এপ্রিল, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসন গতকাল শনিবার মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। অভিযানে চট্টগ্রামনাজিরহাটখাগড়াছড়ি সড়কের পাশে বিভিন্ন স্থানে বালু ও নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে দুজনকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন।

কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, এক শ্রেনীর লোক চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি মহাসড়কে বালি ও নির্মান সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এতে করে মহাসড়কে গাড়ি ও জনচলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।তাই ঘটনাস্থলে অভিযান অভিযান পরিচালনা করে ২ জন অপরাধীকে মহাসড়ক আইনে, ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং নির্মাণসামগ্রী সাথে সাথে সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে মাদক অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে প্রাথমিক বিদ্যালয়কে ডিজিটাল রূপান্তরে পাইলট প্রকল্প উপস্থাপন