নবীন মেলার উদ্যোগে ২০২৬ সালে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র – ছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে গত ৪ সেপ্টেম্বর মেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাফকোর জি এম (এডমিন) এস এম আলমগীর রহমান। অতিথি ছিলেন সাংবাদিক ওসমান গণি মনসুর, সুবীর কুমার নাথ, মাহিদুল হোসেন, ডা, তাসলিম চৌধুরী, লুৎফুন্নেছা চৌধুরী, এ এন এম শফিউল আজিম মন্টি, অধ্যাপক সনজীব কুমার সেন ও হারুন রশীদ। এতে মোট ২২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












