ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, সৎ ব্যবসায়ের মাধ্যমে দ্রুত উন্নতি অর্জনের নিগূঢ় তথ্য পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। কোরআনে পণ্য বিক্রির ক্ষেত্রে বাকিতে দেওয়ার পরিবর্তে কম লাভে নগদ লেনদেনকে উৎসাহিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গত ১৬ অক্টোবর নগরীর একটি কমিউনিটি সেন্টারে আইবিডব্লিউএফ মহানগরীর উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইবিডব্লিউএফ মহানগরীর সভাপতি শাহজাহান মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন– মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস এবং সাংগঠনিক সম্পাদক ও আইবিডব্লিউএফের জোন সভাপতি ডা. এ কে এম ফজলুল হক। আইবিডব্লিউএফ চট্টগ্রাম মহানগরীর সহ–সেক্রেটারি কামরুল হুদার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির পাটোয়ারী, আবু হুরায়রা, উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ বোরহান উদ্দীন, দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী এবং পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি।












