দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমীর সভাপতিত্বে ১২ দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনারে পঞ্চম দিবস গত ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান মেহমান ছিলেন ইসলামিক স্কলার আল্লামাড. মুহাম্মদ কাওকাব নূরানী উকাড়বী (মু.জি.আ.)। আলোচনায় অংশগ্রহন করেন আহমদ হোছাইন আলকাদেরী, মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী, মুহাম্মদ ইদ্রিস আনছারী, কাযী মুহাম্মদ আবুল এহছান হাশেমী, কাযী মুহাম্মদ আবুল বোরহান হাশেমী, সৈয়দ জুন্নুরাইন, মুহাম্মদ ইদরীস আনসারী, হাজী আবুল কাশেম সওদাগর, মনজুর আলম মঞ্জু, মো.জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন আশরাফী, এস এম শরীফুল ইসলাম, ইদ্রিস আলম কাদেরী, জামাল উদ্দিন কাদেরী, মুহাম্মদ আব্দুল কাদের প্রমুখ। বক্তারা বলেন,মহান রাব্বুল আলামিন তাঁর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ (দ.)’র নূর মোবারক সৃষ্টির মাধ্যমে পরবর্তীতেসেই নূর থেকেই আসমান, জমিন, আরশ–কুরসি তথা কুল–মাখলুকাত সৃষ্টি করেছেন। বক্তারা আরো বলেন, দুনিয়া ও আখেরাতের শান্তির লক্ষ্যেই নবী করিমের (সা.) আদর্শ অনুসরনের বিকল্প নেই । প্রেস বিজ্ঞপ্তি।












