আসছে সঙ্গীতশিল্পী সৌরভ ও সোমার যুগলকন্ঠে ‘একবার বিরাজ গো মা’ ভক্তিমূলক শ্যামাসংগীত। গানটির রচয়িতা এবং সুরকার হলেন স্বামী কৃষ্ণানন্দ। বহুল প্রচলিত এই ভক্তিমূলক গানটি নিয়ে শিল্পীযুগল বলেন, গানটি অনেক শিল্পী অনেক সময় করেছেন, আমরা কেবল কিছুটা ভিন্নভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছি, আশা করি দর্শক শ্রোতাদের ভাল লাগবে। ভক্তিমূলক শ্যামাসংগীতটি আগামী ৭ নভেম্বর শ্যামাপূজার প্রাক্কালে গানটি উন্মোচিত হবে। গানটি সঙ্গীত পরিচালক সৃজন রায়ের তত্ত্ববধানে কে এস ডিজটালের কনক রাজবরের আওতাধীন অডিও এবং হিমেল বড়ুয়া স্বপনীলের সহযোগিতায় ভিডিওগ্রাফি করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











