নতুন ব্রিজ এলাকায় ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

নগরের নতুন ব্রিজ এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় পাঁচটি গাড়ি থেকে মোট ৭টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় জড়িতদের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাহারুল আহম্মেদ। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পক্ষ থেকে প্রসিকিউশন প্রদান করেন সিনিয়র টেকনিশিয়ান ওমর ফারুক। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ঊর্মি সরকার। অভিযান চলাকালে শব্দ দূষণ থেকে বিরত থাকতে লিফলেট বিতরণ করা হয় ও জনসাধারণের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার-দামপাড়া থেকে পোস্টার ব্যানার অপসারণ
পরবর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু