নতুন চিন্তা-উদ্ভাবন এবং কার্যকর পদক্ষেপে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে

সংলাপে সিডিএ চেয়ারম্যান

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

এসডিজি ইয়ুথ ফোরাম ও এমআরটি ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘Sustainable Civilization : Rethinking Development Models’ শীর্ষক সংলাপ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের এসডিজি হলে অনুষ্ঠিত এই সংলাপে পরিবেশ, জলবায়ু ও টেকসই উন্নয়ন বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। এমআরটি ক্লাবের সভাপতি রায়হান ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম। বিশেষ অতিথি ছিলেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ, ব্র্যাক চট্টগ্রাম জেলার ইনচার্জ ইনামুল হাসান, লায়ন কামরুজ্জামান, শাহজাহান আলী খান, নোমান উল্লাহ বাহার, জিয়াউল হক খন্দকার, আসমা সাদেকা সাবাহ, তানজিনা ইসলাম, শেখ আব্দুল্লাহ ইয়াছিন, ফয়েজ উদ্দিন, সালমান হায়দার, তানভীরুল হুদা, মুহিবুল হাসান রাফি, লিও আবীরুল হক আবীর, ফারহা তাবাসসুম, ফয়েজ উল্লাহ, সামিউল আকরাম, কবিতা ত্রিপুরা প্রমুখ। প্রধান অতিথি বলেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত দায়িত্ববোধ জাগ্রত করা এবং একটি অধিক সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনের জন্য কার্যকর পথ অনুসন্ধান করা দরকার। দীর্ঘদিন ধরে উন্নয়নকে আমরা মূলত অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো নির্মাণ এবং শিল্পায়নের মাধ্যমে পরিমাপ করেছি। কিন্তু জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয়, সম্পদের সীমাবদ্ধতা এবং পরিবেশগত সংকট আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। একটি সত্যিকার অর্থে টেকসই সভ্যতা গড়ে তুলতে হলে উন্নয়নের প্রচলিত ধারণাকে পুনর্বিবেচনা করতে হবে। এমন উন্নয়ন মডেল প্রয়োজন, যা অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সমান গুরুত্ব দেয়। আজকের তরুণ প্রজন্ম, গবেষক, নীতিনির্ধারক এবং নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগই পারে একটি জলবায়ুসহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করতে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ৪২ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২ দিনব্যাপী মুট কোর্ট কম্পিটিশন
পরবর্তী নিবন্ধ‘ইঞ্জিনিয়ার খালেক ও অধ্যাপক খালেদকে যেমন জেনেছি’ শীর্ষক রচনা প্রতিযোগিতা