নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন অরণ্য চৌধুরী

| মঙ্গলবার , ১৯ মে, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে অরণ্য চৌধুরী। গতকাল সিজেকেএস জিমনেশিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে গত ৮ মে নতুন কুঁড়ি স্পোর্টসের চট্টগ্রাম জেলা পর্যায়ে অনুষ্ঠিত কারাতে প্রতিযোগিতায় +৪৫ কেজি কুমিতে চ্যাম্পিয়ন হয়েছিল অরণ্য চৌধুরী। সে হাটহাজারী ফটিকা গ্রামের সন্তান এবং জামাল খানের ব্যবসায়ী দীপঙ্কর কিশোর চৌধুরীর পুত্র। সে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির ছাত্র। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছে অরণ্য। আগামী ঈদুল আযহার পর ঢাকায় ৮ বিভাগের বিজয়ীদের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধলং জাম্পে ২২ বছরের রেকর্ড ভাঙলেন স্বপ্না