নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

আনোয়ারা

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন–২) গতকাল সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালী উদ্বোধন করেছেন। এর পর গতকাল বৃহস্পতিবার বিকালে আনোয়ারা আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ফুটবল ইভেন্টের উদ্বোধনী খেলায় পরৈকোড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ১–০ গোলে বরুমচড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন ক্রীড়া প্রশিক্ষক মনির হোসেন। অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো.মহিন উদ্দীন,আনোয়ারা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী, এমপি‘র প্রতিনিধি আকতার নবী চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজনু মিয়া,যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম,মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র বসু,প্রধান শিক্ষকদের মাঝে মো.নাছির উদ্দীন, আমিরুজ্জমান, শাহাদাত হোসেন,এরফান চৌধুরী, মাহমুদুল হক প্রমুখ।

বাঁশখালী

বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন–২–এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী একযোগে ৫০৩টি উপজেলায় এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এর অংশ হিসেবে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাঁশখালীতে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাখাওয়াত জামান দুলাল,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য আমিনুর রহমান চৌধুরী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান প্রমুখ। উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতা উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয়–এই চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরোমাঞ্চকর ম্যাচে ভারতের কাছে হারল পাকিস্তান
পরবর্তী নিবন্ধশুরুতেই আফগানদের কাছে বিধ্বস্ত বাংলাদেশের যুবারা