নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে শীর্ষে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬২৭ সিজন২’এর দেশব্যাপী রেজিস্ট্রেশনে রেকর্ড গড়েছে চট্টগ্রাম। সারা দেশের মধ্যে রেজিস্ট্রেশনে চট্টগ্রাম প্রথম স্থান অধিকার করার পাশাপাশি এক লক্ষ রেজিস্ট্রেশনের মাইলফলক স্পর্শ করেছে। সারা দেশে রেজিস্ট্রেশন হয়েছে ১১,১৪,৭১৫ জন। চট্টগ্রামে রেজিস্ট্রেশন হয়েছে ১,০৯,২১৮ জন। এছাড়া সারা দেশের উপজেলা পর্যায়ের র‌্যাংকিংয়ে শীর্ষ তিনটি স্থান দখল করে চট্টগ্রাম জেলা শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। সারা দেশে উপজেলার র‌্যাংকিংয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ১ম স্থান, সীতাকুন্ড উপজেলা ২য় স্থান এবং বাঁশখালী উপজেলা ৩য় স্থান অর্জন করেছে।

পূর্ববর্তী নিবন্ধবেগমজান, মাহমুদুন্নবী, পাঠানটুলী ও পতেঙ্গা শেষ ষোলোতে
পরবর্তী নিবন্ধরামুতে ফিফার টেকনিক্যাল সেন্টার নির্মাণ কাজ আগামী মাসে শুরু