নগরীতে গাড়ি চোর চক্রের সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিংয়ের বেপারীপাড়া এলাকা থেকে গাড়ি চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. সাইমন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাসানহাটের মৃত আব্দুর রবের ছেলে।

গত শুক্রবার সন্ধায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির একটি নিশান এক্সট্রেইল গাড়ি জেলার সীতাকুণ্ডের ডিসি পার্ক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার সাইমন পেশাদার চোর। গত ২৬ ফেব্রুয়ারি নগরীর আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকা থেকে নিশান এক্সট্রেল মডেলের গাড়িটি চুরি হয়। এ ঘটনায় গাড়ির মালিক ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান দৈনিক আজাদীকে বলেন, সাইমন একজন পেশাদার চোর। তার বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা হয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। ওসি বলেন, গ্রেপ্তার পরবর্তী সাইমনকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার অভিযান চলমান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর সবগুলো খাল খনন করা হবে
পরবর্তী নিবন্ধনান্দনিকরূপে সাজবে জামালখান : মেয়র