চকবাজার ও বাকলিয়া এলাকায় খালে মশা নিধন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১১টায় চকবাজার ফুলতলা থেকে রসুলবাগ আবাসিক এলাকা পর্যন্ত চাক্তাই ডাইভারশন খালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেন, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় মশা নিধন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা প্রয়োজন। আমরা এলাকাবাসীর সহযোগিতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো। নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডিসি রোড (আংশিক) চাঁন্দ মিয়া মুন্সি লেইন মহল্লা কমিটির সভাপতি এমদাদুল হক বাদশা এবং একই মহল্লা কমিটির সদস্য সচিব লায়ন এম. এ. মন্নানের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে খালের বিভিন্ন স্থানে মশার প্রজনন রোধে বিশেষ বিষ প্রয়োগ করা হয়। আয়োজকরা জানান, মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ এবং এলাকাকে মশামুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত জরুরি ও কার্যকর। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এ ধরনের মশা নিধন কার্যক্রম চালু রাখার দাবি জানান। এদিকে একই উদ্যোগের ধারাবাহিকতায় বাকলিয়ার সৈয়দ শাহ রোড সংলগ্ন খালে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা ও মশা নিধনে বিষ প্রয়োগ করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আফসার, নগর যুবদল নেতা জাবেদুল হক, শওকত আলম দুলাল, মোহাম্মদ হাছান, সালাহউদ্দিন বাপ্পি, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক, সালেহ নূর নাছিম, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ–সভাপতি রাকিবুল হাসান, এরফান, রফিক, জহিরসহ অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।














