নগর বিএনপির দোয়া মাহফিল

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,ফরিদ আহমদ (বি.এ) দুঃসময়ের ত্যাগী নেতা। পশ্চিম বাকলিয়া বিএনপির রাজনীতিতে সারা জীবন নিরলস ভাবে পরিশ্রম করে গেছেন। তার রোগমুক্তি কামনায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছি, তিনি সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসেন।ডা. শাহাদাত গতকাল সোমবার ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাকলিয়া থানা বিএনপির সভাপতি ফরিদ আহমদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।এতে প্রয়াত নেতা নেত্রীর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কালাম। মোহাম্মদ সেকান্দারের সভাপতিত্বে ও মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় মাহফিলে অংশগ্রহণ করেন অধ্যাপক নুরুল আলম রাজু, মো. শাহজাহান, অধ্যক্ষ খোরশেদ আলম, ইসমাইল বাবুল, হাজী আব্দুল আজিজ, আলী ইউসুফ, হাজী নাসির উদ্দিন, হাজী ইমরান উদ্দিন, আইয়ুব খান, এস এম পারভেজ, গোলজার হোসেন লেদু, হাজী আবুল বাশার, খোরশেদ আলম, মোহাম্মদ শফি, হাজী ইউসুফ, সাইফুল আলম, জমির উদ্দিন বাবলু, আরিফুল ইসলাম ডিউক, হাজী আব্দুল কাদের, হাজী মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ জাহাঙ্গীর, জানে আলম, নুরুন্নবী, আসাদুর রহমান টিপু, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ গিয়াস, মো. জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম মাসুদ, মাহবুব সিদ্দিকী, জনি, রকি, রাশেদ,আলম, আনোয়ার, জামাল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুলকলি ফয়’স লেক শাখার উদ্বোধন
পরবর্তী নিবন্ধশাহ আমানত খান দরগাহে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল