ধর্মের অপব্যবহার করতে দেওয়া যাবে না

ফরহাদাবাদে এ টি এম পেয়ারুল ইসলাম

| শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

হাটহাজারী ফরহাদাবাদ হযরত রহম আলী শাহ (রহ.) মাজার শরীফ পুন:নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপব্যাখ্যা ও গুজব ছড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেওয়া যাবে না। যার যার ধর্ম পালনে সকলের স্বাধীনতা থাকবে। আমরা সেই চেতনায় বিশ্বাস করি। ইসলামও সেই শিক্ষা আমাদের দিয়ে থাকে। মো. নুরুল আলমের সভাপতিত্বে শাহজাহান তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান শওকত আলম শওতক, চেয়ারম্যান মনসুর আলম, নুরুল আলম, ইঞ্জিনিয়ার ওসমান ফারুক চৌধুরী, এইচ এম আলী আবরাহা, ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ব্যাংকার মোহাম্মদ নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ মুহাম্মদ হোসাইন এমরান, ইয়াকুব মিয়া, মুজিবুল আলম চৌধুরী, নাজমুল হাসান শিমুল, সেলিম উদ্দিন তালুকদার, মুহাম্মদ ইব্রাহীম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুর জেলা সমিতি চট্টগ্রামের নির্বাচন
পরবর্তী নিবন্ধফিলিস্তিনে গণহত্যার দায় আমেরিকা ও তার মিত্রদের নিতে হবে : নাছির