কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের প্রশিক্ষণ ২য় পর্যায়ের পরিদর্শন উদ্বোধন অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের
সহযোগিতায় নগরীর আগ্রাবাদের দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডা চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা
প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ–সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্মসচিব) মিনা মাসুদ উজ্জামান। উপস্থিত ছিলেন যুগ্ম মহাপরিদর্শক মতিউর
রহমান, ডাইফ চট্টগ্রামের উপমহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত। অনুষ্ঠানে সমন্বিত পরিদর্শন ও পর্যবেক্ষণ টিমের ২য় পর্যায়ের ১০৮ টিমের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২২টি টিমের প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই ২২টি টিম কর্তৃক ৯৯৯টি কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।










