দিনভর গরমের পর সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

নগরের বিভিন্ন জায়গায় গতকাল সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দিনভর তীব্র গরমের পর এ বৃষ্টি স্বস্তি দিয়েছে নগরবাসীকে। এদিকে আজ সোমবারও চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকাসমূহের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়েছে, গতকাল রোববার দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধহোয়াইট হাউজের নৈশভোজে গুলি,সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
পরবর্তী নিবন্ধলামায় হিটস্ট্রোকে ১৮ শিক্ষার্থী অসুস্থ