বৃষ্টি–জলে দলে দলে
ব্যাঙ ছানা গান গায়,
লাল–সবুজের এমন দেশে
মন হারিয়ে যায়।
জলের মাঝে সভা বসায়
কাইকা, পুঁটি, কই,
দৃশ্য দেখে খোকন করে
দুরন্ত হইচই।
ঝুম বৃষ্টিতে মেলে দাদু
মাথার ওপর ছাতা,
সেই রূপটি আঁকতে খুকু
নিল তুলি খাতা।
খাতায় যখন আঁকে খুকু
বৃষ্টি–নাচের জল,
উড়ে এসে ঝাপটা মারে
কানা বকের দল।









