থাকি জরজর

মাহফুল আখতার | বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

প্রণয় আঁচড় ফেলার আগে

ছিলে কার, নয়তো সেটিই বড়

হারাতে ভয়ে থাকি জরজর।

ভালোবাসার আগে আমায়, কবে

কাকে না পেয়ে কেঁদছো রাত্রিদিন

তা নিয়েও থাকি ভাবনাহীন।

এখন যে রোজ অপেক্ষা প্রহর গোনো

পথের দিকে তাকিয়ে থাকো যেমন

এতেই আমার ঘোর কাটেনা মেনো

হাঁটতে পথে ছিলো কার আশে

সে ভাবনা ভেবে কীইবা যায় এসে।

অতীত নিয়ে বৃথাই হই না বিদ্বেষ

আছ যে তাই তাকাই অনিমেষ।

পূর্ববর্তী নিবন্ধমান্দার
পরবর্তী নিবন্ধজোনাক জীবন