তিন মাদক কারবারি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

কোতোয়ালী থানা পুলিশ পৃথক দুটি অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় ৬ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নগরে কোতোয়ালীতে ইয়াবাসহ মো. ইব্রাহীম (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চার হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কোতোয়ালীর জেল রোডের শাহ আমানত মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. ইব্রাহীম কক্সবাজারের উখিয়া বালুখালী মরাগাছ তলা শরণার্থী ক্যাম্পের মো. হোসেনের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর জানান, উখিয়া থেকে পাইকারী মূল্যে কিনে এসব ইয়াবা খুচরা বিক্রি করতে চট্টগ্রামে নিয়ে আসছিলেন ইব্রাহীম। গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ওই যুবকের দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা জব্দ করে। এর আগেও তিনি মাদক আনানেওয়ার কাজ করেছেন বলে স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে গত ২৫ জুলাই রাত বারোটার দিকে মেরিনার্স রোড থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে এবং ২২০০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রকাশ ফরমান (৪২) এবং আব্দুর রশিদ (৩৯)

পূর্ববর্তী নিবন্ধরাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২৯ জুলাই
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায়ও ডেঙ্গু রোগী বাড়ছে