রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২৯ জুলাই

| বৃহস্পতিবার , ২৭ জুলাই, ২০২৩ at ৭:২১ পূর্বাহ্ণ

২৫তম রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্থানীয় সাফা আর্কেড মিলনায়তনে আগামী ২৯ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাশ) ও রোটারী ও রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। উদ্বোধক ও প্রধান বিচারক থাকবেন, চবি ইনস্টিটিউট অব ফাইন আর্টসের পরিচালক প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান চিত্র সাংবাদিক পাভেল রহমান।

প্রাথমিক শ্রেণি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ৩টি পৃথক বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয়ী ৯ জনকে গ্র্যান্ড অ্যাওয়ার্ড এবং অপর ৩০ জনকে স্পেশাল পারফর্মেন্স অ্যাওয়ার্ড দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই নাগরিক কমিটির মতবিনিময় সভা আজ
পরবর্তী নিবন্ধতিন মাদক কারবারি গ্রেপ্তার