তালের বড়া

ইলিয়াস পাটোয়ারী | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

শরৎ এলো পাকলো তাই

লিখছি তালের ছড়া,

ছড়া লেখার ফাঁকে ফাঁকে

খাচ্ছি তালের বড়া।

তালের বড়া, মিষ্টি কড়া,

মন ভরে যায় খেলে,

মা খেতে দেন ইচ্ছে মতো

গাঁয়ের বাড়ি গেলে।

বড়া খাই আর ছড়া শোনাই

পড়ে আমার মা–কে,

ছন্দ এসে ভীড় জমায় খুব

মাথায় ঝাঁকে ঝাঁকে।

একটি ছড়া শেষ হলে পর

আরেক ছড়ার ছন্দ,

দেয় ধরা দেয় অমনি এসে

ব্যপার টা নয় মন্দ।

পূর্ববর্তী নিবন্ধগাঁয়ের ছবি
পরবর্তী নিবন্ধশরৎ রূপে জাভিয়ান