ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা গত ২৫ আগস্ট কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের অফিস সহায়ক মোহাম্মদ রাশেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য শফিকুল ইসলাম চিশতী ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেনসদ্য বিদায়ী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাং আবদুল জলিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোছাম্মৎ হাসনা বানু, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী, ইসলাম শিক্ষা বিভাগীয় প্রধান মুহাম্মদ নুরুল্লাহ, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক বিজয় বনিক ও মরিয়ম আহম্মদ, ইংরেজি বিভাগের প্রভাষক মো. সহীদুল্লাহ। বিদায়ী শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেনকলেজের স্বপ্নদ্রষ্টা ডা. ফজলুল আমীন, প্রতিষ্ঠাতা ডা. মো. আফসারুল আমীন ও মাতা হাজেরা খাতুন এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। কলেজের প্রাক্তন শিক্ষক ও কর্মচারীদের স্মৃতি তিনি গভীরভাবে স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং বেসরকারি শিক্ষকদের আর্থিক দুরবস্থা ব্যথিতচিত্তে স্মরণ করেন এবং দেশের কর্ণধার ও নীতিনির্ধারকদের এবিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করার অনুরোধ জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক পপি সাহা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আসলাম রেজা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশনের মিলাদুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধচিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি অভিষেক