গাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশনের মিলাদুন্নবী (দ.) মাহফিল

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাআতের কোচেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেছেন, ​ঈদে মিলাদুন্নবী (.)’র দিনটি সমগ্র বিশ্ববাসীর জন্য অসীম রহমত ও বরকতের। মানবজাতি যখন অজ্ঞতা, অনাচার ও অন্ধকারে নিমজ্জিত ছিল, ঠিক তখনই মহান আল্লাহতায়ালা রাসূলে কারীম (সা.)-কে সৃষ্টি কুলের জন্য রহমাতুল্লিল আলামীন হিসেবে প্রেরণ করেন। গত ২৫ আগস্ট সংস্থার হিলভিউস্থ কার্যালয় মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও নূরানী মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এসব কথা বলেন।

মাওলানা হাফেজ মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবীর সঞ্চালনায় ও অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আবু তাহের আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ নাজিম উদ্দিন সাওদাগর। সংবর্ধিত অতিথি মাস্টার তোফাজ্জল হোসেন, মাওলানা হাফেজ মোহাম্মদ আলমগীর, মাওলানা আব্দুল করিম চৌধুরী, মাওলানা শামসুল আলম নুরানী, মাওলানা তানভীর কুতুবী। মাহফিলে খতমে কোরআন, কাসিদায়ে বোর্দা শরীফ, মিলাদ কিয়ামের পর মুসলিম উম্মাহর সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা