টেকনাফে মা ও দুই মাসের শিশুর মৃত্যু

টেক্সিতে ট্রাকের ধাক্কা

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৪:২৭ পূর্বাহ্ণ

টেকনাফে ট্রাক চাপায় এক মা ও তার দুই মাসের শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গতকাল শুক্রবার দুপুরে হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার আবুল কালামের স্ত্রী ফাতেমা (১৯) ও তার দুই মাসের শিশু আসওয়াত। হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কক্সবাজারমুখী একটি সিএনজি টেক্সিকে পেছন থেকে ধাক্কা দেয় নম্বরবিহীন একটি মিনি ট্রাক (ডাম্পার)। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় ৫ জনকে উখিয়ার পালংখালী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে এক মা ও তার দুই মাসের শিশুকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত যানবাহন ২টি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদ শেষ হওয়ার আগেই যাবে উৎপাদনে
পরবর্তী নিবন্ধমেয়েরা এবার বিশ্বকাপে