চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। গত ৮ আগস্ট শনিবার সকালে তিনি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের মাঠ সহ স্টেডিয়ামের অভ্যন্তরিন ও বাহিরের উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় তিনি উন্নয়ন কাজের ব্যাপারে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু, হারুনুর রশীদ, ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ, দিদারুল আলম চৌধুরী, নুর জাহেদ বাবলু সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












