চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা গত ৮ আগস্ট শুরু হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস–প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ। পরিচালক (প্রশাসন) ডা. মো. নুরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ.কে.এম আশরাফুল করিম, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, কমিউনিটি মেডিসিন এবং পাবলিক হেলথ্ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জালাল উদ্দিন, এ্যানেসথেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অলক নন্দী এবং নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল কাইয়ুম চৌধুরী। আগামী ১৩ আগস্ট বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি












