চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সার্বিক সহযোগিতায় এবং সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় জুলাই স্মৃতি ক্রীড়া উৎসব ২০২৬ এর উপদেষ্টা ও সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এতে মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রধান উপদেষ্টা করে ১৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করকে আহবায়ক ও হাজী মোহাম্মদ সালাউদ্দিনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে আছেন : ডা. মো. শাহাদাত হোসেন, মেয়র, চসিক প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক। অন্যান্য উপদেষ্টারা হচ্ছেন: জেলা প্রশাসক (সার্বিক), এম.এ. মালেক, সম্পাদক, দৈনিক আজাদী, মো. হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন আহমেদ, সিরাজ উদ্দিন মো. আলমগীর, উপ কমিশনার, সিএমপি (দক্ষিণ), এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, নিবাহী প্রকৌশলী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, স্টেডিয়াম শাখা, চট্টগ্রাম, মো. সুলতানুল আবেদীন চৌধুরী, মো. সোলায়মান চৌধুরী, ফায়ার সার্ভিস, গাওহার সিরাজ জামিল, ফোর এইচ গ্রুপ, নুরুল আবছার। সাংগঠনিক কমিটির আহবায়ক হলেন: আবুল হাশেম বক্কর। যুগ্ম–আহ্বায়করা হলেন : মো. মসিউল আলম স্বপন, এস.এম. শহীদুল ইসলাম, মো. নজরুল ইসলাম লেদু, শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মাহাবুবুল আলম (ব্রাদার্স), মো. শাহজাহান, ইঞ্জি. জসিম উদ্দীন, এ, কে, এম আবদুল হান্নান আকবর, মাস্টার শাহাদাত হোসেন, নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, মো. নাসির মিয়া, সিরাজুল ইসলাম, লে. কর্নেল এম ইকবাল শফি, এম,ডি,এম মহিউদ্দিন চৌধুরী, মো. নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক, চবক, মো. আকতার পারভেজ, পিএইচপি, শাহাজাদা আলম। সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন। সদস্যরা হলেন : শরিফুল ইসলাম তুহিন, এস, কে শামসুল আলম, মোহাম্মদ শাহাআলম, তানভীর আহমেদ চৌধুরী, রাশেদুর রহমান মিলন, আলী হাসান রাজু, এম.এ. মুছা বাবলু, মোহাম্মদ রাশেদ, মো. মোশারফ হোসেন লিটন, জসিম আহমদ, ক্যাপ্টেন আহাসান আজিজ শেলী, শাহেদ বক্স, আবদুল আহাদ রিপন, দিদারুল ইসলাম দিদার, মাহাবুব আলম রাজীব, বিপ্লব দে পার্থ, আজম খান, নুর জাহেদ বাবলু, আনোয়ারুল আবেদীন মুন্না এবং ইউনুছ মিয়া জুয়েল।












