জুলাই গণঅভ্যুত্থানকে মুছে দিতে বহুমুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে

দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে বক্তারা

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:১৮ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়নে জনগণ এখনো সরকারের দিকে চেয়ে আছে। কিন্তু জনগণকে তোয়াক্কা না করে সরকার বড় ধরনের ভুল করছে। সরকারের উচিত গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত সময়ে তা বাস্তবায়ন করা। আমরা লক্ষ্য করছি, জুলাই গণঅভ্যুত্থানকে মানুষের মন থেকে মুছে দিতে বহুমুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তিনি গত বুধবার নগরীর বিআইএ মিলনায়তনে দক্ষিণ জেলার জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।জেলা সেক্রেটারী অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলম প্রমুখ। তিনি প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা বেশ কিছু জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় জামায়াতের দায়িত্বশীলগণ সামর্থ্য অনুযায়ী শুকনো বা রান্না করা খাবার নিয়ে বানবাসী মানুষের খোঁজখবর নেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের বিপদে মুমিনদের এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়া ও সাতকানিয়ায় বন্যার্তদের পাশে পার্কভিউ হসপিটাল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান