চকরিয়া ও সাতকানিয়ায় বন্যার্তদের পাশে পার্কভিউ হসপিটাল

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:১৮ পূর্বাহ্ণ

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকার থেকে চকরিয়া ও সাতকানিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পার্কভিউ হসপিটাল লিমিটেড। প্রতিষ্ঠানের উদ্যোগে চকরিয়া উপজেলার পহরচাঁদা, সরদারপাড়া ও দক্ষিণপাড়া এবং সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায় বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু, শুকনো খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও জরুরি ব্যবহার্য সামগ্রী। এ বিষয়ে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম বলেন, মানুষের সেবাই পার্কভিউ হসপিটালের মূল দর্শন।

দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানবিক দায়িত্ব পালনে পার্কভিউ হসপিটাল মানুষের পাশে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় জিরি জনকল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানকে মুছে দিতে বহুমুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে