জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নগরীর সার্কিট হাউসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন। সভায় উপস্থিাত জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনেরা দিবসটি যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও মর্যাদার সাথে পালনের জোরালো দাবি জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন।
প্রস্তুতিমূলক এ সভায় অনুষ্ঠানের ভেন্যু নির্বাচন, বিভিন্ন কর্মসূচি গ্রহণ, রূপরেখা তৈরি ও বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।










