জাহানারা বেগম

| বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

সাবেক মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছোট বোন, মহানগর আ’লীগ নেতা আব্দুল্লাহ আল–মামুন চৌধুরীর মা জাহানারা বেগম গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় চশমা হিলস্থ নিজ বাসভাবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, চার পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিন বাদে যোহর শেখ ফরিদ চশমা মসজিদ প্রাঙ্গণ মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন–মহিউদ্দিন বাচ্চু এমপি, বোরহান উদ্দিন সালেহীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরহিমা খাতুন
পরবর্তী নিবন্ধজবি কর্মচারীদের ক্যাম্পাসের আবাসস্থল ছাড়ার নির্দেশ, অসন্তোষ